ধানের মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকা দমনে সঠিক কীটনাশক নির্বাচন
RMH AGRO BANGLADESH•16 May 2024, 09:30 AM•939 Views
ধানের থোড় ও শিষ বের হওয়ার সময় মাজরা পোকা আক্রমণ করলে সাদা শিষ হয়ে যায়। সঠিক সময়ে স্পর্শক ও অন্তর্বাহী কীটনাশকের সমন্বিত প্রয়োগ জরুরি।
ধানের মাজরা পোকা ধানের কাণ্ড কেটে ফেলে যাকে মরা ডিগ বা সাদা শিষ বলা হয়। এটি দমনে কার্বোফিউরান অথবা ক্লোরেন্ট্রানিলিপ্রোল গ্রুপের কীটনাশক সঠিক মাত্রায় দিতে হবে।